ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি

জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি
জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, দেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া কথা রাখেন। ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ডবিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। গতকাল মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। অতএব ফ্যামিলি কার্ড সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করবে বিএনপি, অন্য কেউ নয়। প্রশাসক অভিযোগ করে বলেন, সবাই কথা বলে বেশি কিন্তু জনগণের জন্য কাজ করে না। যদি দলের ভিতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি কিংবা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসি প্রশাসক জানান, আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে কোনো বিভেদ ও বিভক্তি করা হবে না। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড চালাবে তারাই দলের মনোনয়ন পাবে। মো. শফিকুল ইসলাম খান বলেন, ১ হাজার ৯১৭ জন স্বেচ্ছাসেবক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, দেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া কথা রাখেন। ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ডবিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। গতকাল মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ঘোষণা করেছে। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার। অতএব ফ্যামিলি কার্ড সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করবে বিএনপি, অন্য কেউ নয়। প্রশাসক অভিযোগ করে বলেন, সবাই কথা বলে বেশি কিন্তু জনগণের জন্য কাজ করে না। যদি দলের ভিতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি কিংবা কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসি প্রশাসক জানান, আমরা চাই সঠিক পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং এখানে কোনো বিভেদ ও বিভক্তি করা হবে না। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং জনগণের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড চালাবে তারাই দলের মনোনয়ন পাবে। মো. শফিকুল ইসলাম খান বলেন, ১ হাজার ৯১৭ জন স্বেচ্ছাসেবক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবেন।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত