ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Advance News

আমিরাতে আগুনের ধোঁয়ায় ঘুমন্ত বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে একটি বাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দেশটির শারজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যান জাহেদ। শারজাহ এলাকায় একটি গ্রোসারিতে বিক্রয়কর্মীর হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২৫ সালে কয়েকমাস ছুটি কাটিয়ে সেপ্টেম্বর মাসে ফের প্রবাসে ফেরেন তিনি। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ঘুমন্ত অবস্থায় পাশের কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় তিনি মারা যান। পরে পুলিশ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বন্ধু আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রজীবন থেকে জাহেদ বন্ধু, ছোট ও বড় ভাইদের কাছে পরিচিত মুখ ছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/কেএ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

আমিরাতে আগুনের ধোঁয়ায় ঘুমন্ত বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে একটি বাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দেশটির শারজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যান জাহেদ। শারজাহ এলাকায় একটি গ্রোসারিতে বিক্রয়কর্মীর হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২৫ সালে কয়েকমাস ছুটি কাটিয়ে সেপ্টেম্বর মাসে ফের প্রবাসে ফেরেন তিনি। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ঘুমন্ত অবস্থায় পাশের কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় তিনি মারা যান। পরে পুলিশ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বন্ধু আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রজীবন থেকে জাহেদ বন্ধু, ছোট ও বড় ভাইদের কাছে পরিচিত মুখ ছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি প্রতিদিন/কেএ

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত