ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

তারুণ্যের জোয়ারে ভাসবে এবিজি স্পোর্টস সিটি

তারুণ্যের জোয়ারে ভাসবে দেশের ক্রীড়াঙ্গনের অহংকার এবিজি স্পোর্টস সিটি। অপেক্ষার অবসান ঘটবে ২৫ অক্টোবর। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে মাঠে গড়াতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ। ক্রিকেট ও ফুটবল জনপ্রিয় দুই খেলা ঘিরে বসবে মেগা এই আসর। ২৫ অক্টোবর টি-২০ ক্রিকেট দিয়েই উন্মাদনা শুরু। পর দিন শুরু হবে এবিজি ইউনিভার্সিটির ফুটবল ইভেন্ট। প্রতিযোগিতায় ১০ প্রাইভেট ইউনিভার্সিটি মিলে আলাদা দুই টুর্নামেন্ট খেলবে। যত সময় গড়াচ্ছে আয়োজকদের তৎপরতাও বাড়ছে। আনভীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ম্যাচ এবং ফিফাস্বীকৃত আন্তর্জাতিক ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারিনায় হবে ১০ দলের ফুটবলের লড়াই। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান বলেন, ‘আমরা আশা করছি প্রথমবার হলেও এ টুর্নামেন্ট হবে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতি ম্যাচে তারুণ্যের মেলা বসবে। ক্রিকেট আম্পায়ারের জন্য আমরা বিসিবির সহযোগিতা নিচ্ছি। ফুটবল খেলা পরিচালনা করবেন বাফুফের পেশাদার রেফারিরা।’

এবিজি কাপে খেলতে যাওয়া বিভিন্ন ইউনিভার্সিটিতে জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন। এর মধ্যে কোনো কোনো ইউনিভার্সিটিতে জাতীয় দলের একাধিক খেলোয়াড় অধ্যয়ন করছেন। তাই টুর্নামেন্টের ভারসাম্য বজায় রাখতে কিছু নিয়ম ঠিক করেছেন আয়োজকরা। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘বিসিবি-স্বীকৃত লিগে খেলা সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারকে এক ম্যাচে খেলাতে পারবে প্রতিটি দল। এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দুজন খেলতে পারবেন। আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ মিলিয়ে সর্বোচ্চ তিনজন এক ম্যাচে প্রতিটি দলের হয়ে মাঠে নামতে পারবেন। এ নিয়ম করা হয়েছে যাতে সব দলই সমান সুবিধা পেতে পারে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তারুণ্যের জোয়ারে ভাসবে এবিজি স্পোর্টস সিটি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত