ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর হাতিয়াসহ বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হলেও বাকি ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এই তথ্য জানান। 

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সুধারাম মডেল থানায় ১৫ জন, কবিরহাট থানায় ১২ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন, চরজব্বর থানায় ৮ জন, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল থানায় ৪ জন করে এবং হাতিয়া থানায় ৫১ জন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে জেলা পুলিশ।

বিডিপ্রতিদিন/কেকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়াসহ বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে সামারি ট্রায়ালের আওতায় আদালতে সোপর্দ করা হলেও বাকি ১৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এই তথ্য জানান। 

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন, সুধারাম মডেল থানায় ১৫ জন, কবিরহাট থানায় ১২ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন, চরজব্বর থানায় ৮ জন, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল থানায় ৪ জন করে এবং হাতিয়া থানায় ৫১ জন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে জেলা পুলিশ।

বিডিপ্রতিদিন/কেকে

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত