ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

রাজশাহীতে ঘরের মেঝেতে মিলল নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকায় নিজ বাসা থেকে ৭০ বছর বয়সী বেলী নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্বজনরা জানাায়, দীর্ঘ সময়ের ঘরের ভেতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় বাইরে থেকে ডাকাডাকি করা হয়। একপর্যায়ে তালা দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে  কেয়ারটেকার সহযোগিতায় তালা ভেঙে ভেতর প্রবেশ করে দেখা যায় বৃদ্ধা তার নিজ কক্ষে মেঝেতে পড়ে আছে। 

পুলিশ বলছে, লাশের পাশে একটি চাকু ও লাঠি ছিল এবং লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে কি কারণে, কে বা কারা করেছে তা তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন পূর্ব শত্রুতা বা জমি সংক্রান্ত কোন বিষয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

বিডি-প্রতিদিন/এআইডি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ঘরের মেঝেতে মিলল নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর কেঁদুর মোড় এলাকায় নিজ বাসা থেকে ৭০ বছর বয়সী বেলী নামে এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্বজনরা জানাায়, দীর্ঘ সময়ের ঘরের ভেতর থেকে কোন সারা শব্দ না পাওয়ায় বাইরে থেকে ডাকাডাকি করা হয়। একপর্যায়ে তালা দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে  কেয়ারটেকার সহযোগিতায় তালা ভেঙে ভেতর প্রবেশ করে দেখা যায় বৃদ্ধা তার নিজ কক্ষে মেঝেতে পড়ে আছে। 

পুলিশ বলছে, লাশের পাশে একটি চাকু ও লাঠি ছিল এবং লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে কি কারণে, কে বা কারা করেছে তা তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে বাড়ির কেয়ারটেকার সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন পূর্ব শত্রুতা বা জমি সংক্রান্ত কোন বিষয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

বিডি-প্রতিদিন/এআইডি

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত