ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের

ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে দেশটি ও মধ্যপ্রাচ্যে তার সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত পাল্টা হামলার হুমকি দিয়েছেন হুথিদের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর থেকে কর্মীদের দূরে থাকতে বলেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হুথিদের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়ালে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা সময় নষ্ট করব না। বরং যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে।

সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে কর্মরত সবাইকে সতর্ক করে তিনি বলেন, এসব স্থান থেকে তাদের দূরে থাকতে হবে। তার দাবি, স্থাপনাগুলো এখন হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানঘনিষ্ঠ হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের হামলায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

হামলাটিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন। সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরবের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

বিডিপ্রতিদিন/কেকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিলে দেশটি ও মধ্যপ্রাচ্যে তার সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত পাল্টা হামলার হুমকি দিয়েছেন হুথিদের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল বুখাইতি। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর থেকে কর্মীদের দূরে থাকতে বলেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে হুথিদের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়ালে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা সময় নষ্ট করব না। বরং যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে।

সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে কর্মরত সবাইকে সতর্ক করে তিনি বলেন, এসব স্থান থেকে তাদের দূরে থাকতে হবে। তার দাবি, স্থাপনাগুলো এখন হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানঘনিষ্ঠ হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের হামলায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

হামলাটিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন। সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরবের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

বিডিপ্রতিদিন/কেকে

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত