৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার জন্য কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট থাকবে।
সোমবার (১২ অক্টোবর) বিকালে পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, কাজ আগে শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) চিরেন্দ্র নাথ রায় বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
বিডিপ্রতিদিন/কেকে
মতামত