ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী

শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী
শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকসহ মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান এ অভিনেত্রী। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উর্বী। তবে নাক ভাঙেনি বলে জানিয়েছেন তিনি। সোমবার শুটিংয়ের এ ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেন প্রিয়ন্তী। তিনি জানান, মহাখালীর ক্যানসার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। এ সময় বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী বলেন, ‘একমুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য। এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’ তবে এ দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না অভিনেত্রী। তাঁর ভাষ্য, শুটিংয়ে সবাই নিজের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি ছিল নিছক দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনায় তাঁকে যে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা বাস্তব। আঘাত পাওয়ার পরও শুটিংয়ে ফিরে কাজে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত