কোরানো নারকেল ২ কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, ঘি ১ চা-চামচ, পানপাতা ২টি (রস করা ১-২ চা-চামচ), গোলাপজল আধা চা-চামচ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ। শুকনো গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ, পেস্তা কুচি ১ টেবিল চামচ, সবশেষে সাজানোর জন্য শুকনো নারকেল গুঁড়ো।
পানপাতা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে ১–২ চা-চামচ রস বের করে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক অল্প আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে কড়াইয়ের গা ছাড়লে পানপাতার রস, এলাচ গুঁড়ো ও গোলাপজল মিশিয়ে আরও ২-৩ মিনিট নেড়ে নামিয়ে নিন। মিশ্রণ সামান্য ঠান্ডা করে শুকনো গোলাপের পাপড়ি ও পেস্তা কুচি মিশিয়ে নিন। এরপর হাতে ঘি মেখে ছোট লাড্ডু পাকিয়ে শুকনো নারকেল গুঁড়োয় গড়িয়ে নিন। ফ্রিজে ২০ মিনিট রেখে সেট করে পরিবেশন করুন।
মতামত