ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর চার টুকরা লাশ, স্বামী আটক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশের একই সূত্র বলছে, শিরিনকে গতকাল হত্যা করেন দুলাল। তিনি লাশটি চার টুকরা করে একটি ব্যাগে রাখেন। ব্যাগে মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় শিরিনের লাশ পায় পুলিশ।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানায় যাত্রাবাড়ী থানার পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর চার টুকরা লাশ, স্বামী আটক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশের একই সূত্র বলছে, শিরিনকে গতকাল হত্যা করেন দুলাল। তিনি লাশটি চার টুকরা করে একটি ব্যাগে রাখেন। ব্যাগে মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় শিরিনের লাশ পায় পুলিশ।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানায় যাত্রাবাড়ী থানার পুলিশ।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত