এবিজি ইউনিভার্সিটি কাপ এখনো মাঠে গড়ায়নি। অথচ এ নিয়ে তরুণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রথমবারের মতো ২০টি ইউনিভার্সিটি নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষায়। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে মেগা এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। ২৫ অক্টোবর টি-২০ ক্রিকেট দিয়ে আসরের পর্দা উঠবে। আনভীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৬ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারিনায় শুরু হবে ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশে এই প্রথম একসঙ্গে ও একই সময়ে ইউনিভার্সিটির ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আরও চমক থাকছে, দুই খেলা ঝলমলে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে দুই বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ করে পুরস্কার। রানার্সআপদের জন্য থাকছে ৫ লাখ টাকা করে পুরস্কার।
মাঠের লড়াইয়ে নামার আগে টুর্নামেন্টে কারা চ্যাম্পিয়ন হবে এ নিয়ে ভোটের লড়াই শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে দর্শক ও সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে চালু করা হয়েছে ‘ফ্যান কাপ ভোটিং’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভোট চলবে ১৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। মাঠের লড়াইয়ের আগে শুরু হয়েছে ভোটের লড়াই। দেশের খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় সৃষ্টি ও তরুণদের মাঠে রাখতে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে। দুই টুর্নামেন্টে ১০টি করে ইউনিভার্সিটি অংশ নেবে। ফুটবল ম্যাচ হবে ৬০ মিনিটের।
মতামত