ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Advance News

শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা

ঢাকাই সিনেমায় সম্প্রতি বেশ কিছু বড় সিনেমার ঘোষণা এসেছে। ২০২৭ সালকে সামনে রেখে  তারকানির্ভর সিনেমাগুলোর প্রস্তুতি চলছে। কয়েকটি সিনেমার মুক্তির তারিখও প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তবে সিনেমার শুটিং, সেন্সর, প্রেক্ষাগৃহের পরিস্থিতি ও ঈদের সময়সূচির ওপর নির্ভর করে মুক্তির তারিখ পরিবর্তিত হতে পারে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। সিনেমার নাম নাম ‘মহব্বত’। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার প্রথম পোস্টার। ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে ভালোবাসার পাশাপাশি অ্যাকশন ও রহস্যের আবহ ফুটে উঠেছে।

‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। আগামী বছরের ঈদুল আজহায় সিনেমাটির মুক্তির সময় জানানো হয়েছে ।

আগামী বছরে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন পরিচালক তানিম নূর। সিনেমার নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যায়, একটি ঘরের দরজায় লেখা ‘মজনু এন্টারপ্রাইজ’, নিচে রয়েছে ‘প্রোপ্রাইটর— তানিম নূর’। ছবিটির সঙ্গে ‘কামিং ২০২৭’ লেখা থাকায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

তানিম নূর জানান, আগামী বছর ‘মজনু এন্টারপ্রাইজ’ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে সিনেমাটির গল্প তৈরির কাজ চলছে। তবে এখনো অভিনয়শিল্পীদের কাস্টিং চূড়ান্ত হয়নি।

 ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভুলো প্যারাডক্স’ নামে আরেকটি সিনেমা নিয়েও কাজ করছেন এই নির্মাতা। এটির প্রযোজনার সঙ্গে যুক্ত তানিম নূর। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত ‘কানাভুলো প্যারাডক্স’ সিনেমাটির প্রধান দুটি চরিত্র আছেন শরীফুল রাজ ও সাবিলা নূর।

রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমাটি আগামী বছর ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) মুক্তি পাবে বলে জানা গেছে। ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি।

২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘নিঃস্ব’সিনেমাটি। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ সিনেমার পর আবারও এই পরিচালক-নায়ক জুটি বড় পর্দায় ফিরছেন।

নির্মাতা তানিম রহমান অংশু ঘোষণা দিয়েছেন তার ‘লিম্বো’ সিনেমার। এটি বাংলাদেশের প্রথম দিকের বড় ক্যানভাসের মহাকাশভিত্তিক চলচ্চিত্র হতে যাচ্ছে। সায়েন্স ফিকশন ও কসমিক রোমান্স ঘরানার এই সিনেমায় থাকবে ভিজ্যুয়াল ইফেক্টস ও সম্পর্কের আবেগঘন গল্প। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হবে।

এছাড়া আগামী বছরের ঈদুল ফিতরে আরশাদ আদনান প্রযোজিত ‘নসীব’ নামে আরেকটি সিনেমার মুক্তি পাবে বলে জানা গেছে।

সব মিলিয়ে ২০২৭ সাল ঢাকাই সিনেমার জন্য নতুন প্রত্যাশার বছর হয়ে উঠতে পারে। বড় তারকার পাশাপাশি নতুন গল্প ও নতুন নির্মাণভাষার সিনেমাগুলো দর্শককে কতটা টানতে পারে, সেই উত্তর মিলবে পর্দায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত