ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Advance News

জার্মানিতে ভবনে অগ্নিকাণ্ডে ৩ ভারতীয় নিহত, হত্যা সন্দেহে গ্রেফতার ১

জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন কারণে আহত হয়েছেন আরও পাঁচজন। এদিকে, আগুন লাগার ঘটনায় হত্যা সন্দেহে ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন ভারতীয় নাগরিকের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৫, ২৭ ও ২৬ বছর। 

বুধবার স্থানীয় সময় ভবনটির দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, আহত পাঁচজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাদের বোখুমের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

জার্মান পুলিশ বলছে, ভবনটিতে বসবাসকারী ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করেছেন। তাদের ধারণা, আগুনটি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে থাকতে পারেন। তবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ, নাকি দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার ভোরে বোখুম শহরের হফস্টেডে এলাকায় বহুতল আবাসিক ভবনটিতে আগুন লাগে। আগুন দ্রুত সিঁড়িঘর দিয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ওপরের তলাগুলোতে পৌঁছাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। সিঁড়িঘর দিয়ে আগুন ছড়িয়ে পড়ায় সেটি ব্যবহার করে বাসিন্দাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

ঘটনাটির তদন্ত চলছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারও ইচ্ছাকৃত সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে।

তথ্যসূত্র : এনডিটিভি

বিডি প্রতিদিন/কেএ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জার্মানিতে ভবনে অগ্নিকাণ্ডে ৩ ভারতীয় নিহত, হত্যা সন্দেহে গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

জার্মানির বোখুম শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন কারণে আহত হয়েছেন আরও পাঁচজন। এদিকে, আগুন লাগার ঘটনায় হত্যা সন্দেহে ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন ভারতীয় নাগরিকের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৫, ২৭ ও ২৬ বছর। 

বুধবার স্থানীয় সময় ভবনটির দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, আহত পাঁচজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাদের বোখুমের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

জার্মান পুলিশ বলছে, ভবনটিতে বসবাসকারী ৪১ বছর বয়সী এক রোমানীয় নাগরিককে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করেছেন। তাদের ধারণা, আগুনটি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়ে থাকতে পারেন। তবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ, নাকি দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার ভোরে বোখুম শহরের হফস্টেডে এলাকায় বহুতল আবাসিক ভবনটিতে আগুন লাগে। আগুন দ্রুত সিঁড়িঘর দিয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ওপরের তলাগুলোতে পৌঁছাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। সিঁড়িঘর দিয়ে আগুন ছড়িয়ে পড়ায় সেটি ব্যবহার করে বাসিন্দাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

ঘটনাটির তদন্ত চলছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারও ইচ্ছাকৃত সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে।

তথ্যসূত্র : এনডিটিভি

বিডি প্রতিদিন/কেএ

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত