১-০ নয়, বার্সেলোনাকে স্তব্ধ করে রীতিমতো ২-০ বানিয়ে ফেলেছিল গালাতাসারাই। দ্বিতীয় গোলটি ভিএআরের হস্তক্ষেপে বাতিল হলেও ইস্তাম্বুলের রামস পার্কে তখন স্বাগতিক দর্শকদের চিৎকারে কান পাতা দায়।
কিন্তু ম্যাচশেষের স্কোরলাইনে সেই গালাতাসারাই-ই বিধ্বস্ত। শুরুতে নিজেদের জালে দুবার বল জড়াতে দেখা দলটি পরে দিয়েছে চার গোল। লামিনে ইয়ামালের গাঁথা আক্রমণের মালায় গোল করেছেন জোয়াও কানসেলো, ফেরমিন লোপেজ, অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমিরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতল হান্সি ফ্লিকের দল।
বিস্তারিত আসছে ...।
মতামত