ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

আসামিকে থানায় হস্তান্তর, ভিকটিমকে খুঁজছে পুলিশ

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনাস্থল নিয়ে দুই থানা পুলিশের ঠেলাঠেলির অবসান হয়েছে। পুলিশ বাদী হয়ে আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছে। গত সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আটক অটোরিকশাচালক ইকরামুল হককে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে।

পুলিশের ভাষ্য, ভিকটিমকে খুঁজে না পাওয়ায় আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ধর্ষণের ঘটনাস্থল নিজেদের এলাকা নয় বলে পাল্টাপাল্টি বক্তব্য দেয় চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এতে আটক ইকরামুলকে থানায় হস্তান্তর ও মামলা দায়ের নিয়ে বিপাকে পড়েছিল এসআরবি।

গতকাল রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, যে স্থানটিতে ধর্ষণের ঘটনা দেখানো হয়েছে, সেটি সদর দক্ষিণ নাকি চৌদ্দগ্রাম থানা এলাকায় পড়েছে– এ নিয়ে দুই থানার মতবিরোধ থাকলেও সোমবার রাতে সিনিয়র অফিসারসহ আমরা আটক আসামিকে নিয়ে ঘটনাস্থলে যাই। এতে আমরা ঘটনাস্থলটি সদর দক্ষিণ থানার সীমান্তবর্তী চৌদ্দগ্রামের শামুকসার এলাকা বলে নিশ্চিত হই।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, ঘটনাস্থলটি চৌদ্দগ্রাম থানা এলাকায় নিশ্চিত হওয়ার পর এ ঘটনায় আটক আসামি ইকরামুলকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গভীর রাতে থানায় মামলা করে। তবে ভিকটিমকে খুঁজে না পাওয়ায় আটক আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাদ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি বলেন, আমরা ভিকটিমকে খুঁজছি। তাঁকে খুঁজে পেলে আসামিকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ঘটনাস্থল নিয়ে জটিলতা ছিল। এর অবসান হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। আমরাও ভিকটিমকে খুঁজছি।

গত সোমবার বিকেলে এসআরবি জানিয়েছিল, গত শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, একজন অটোরিকশাচালক মানসিক প্রতিবন্ধী একজন নারীকে ধর্ষণ করার কথা স্বীকার করছেন। এরপর সোমবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার যুক্তিখোলা এলাকা থেকে ইকরামুল হককে আটক করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আসামিকে থানায় হস্তান্তর, ভিকটিমকে খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত