ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

বাংলাদেশের সুযোগগুলো হাতছাড়া, আফগানদের কৃতিত্ব দিলেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ দল। পাহাড়সম রানের চাপ নিয়েও ভালো খেলে ড্র করেছে সেদিকউল্লাহ অটলের আফগানিস্তান। আফগানদের বিপক্ষে এ ড্র বাংলাদেশের কাছে হারের সমান। বাংলাদেশের অধিনায়ক বলছেন তারা প্রতিপক্ষের দেয়া সুযোগ হাতছাড়া করেছেন। একইসাথে চতুর্থ ইনিংসের পিচে আফগানিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছে। 

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৪৬ রানসহ ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণায় ৪৭৮ রানের পাহাড়সম লিড পায় শান্তর দল। প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে আফগানদের ওপেনার সেদিকুল্লাহ অটলের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচটি ড্র হয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ভালো খেলেছে কিনা এবং পিচ রিড করা ভুল ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মনে হয় প্রথম প্রশ্নের উত্তর- আমরা চেষ্টা করেছি, আমাদের সেরাটাই দিয়েছি। আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।’

‘আর প্রতিপক্ষ দুর্দান্ত ক্রিকেট খেলেছে, তাদেরও ক্রেডিট দিতে হবে। বিশেষ করে সেদিকউল্লাহ যেভাবে ব্যাট করেছে, সত্যিই প্রশংসনীয়। আমি যেমনটা বললাম, আমরা সুযোগগুলো হাতছাড়া করেছি। এই ধরনের কন্ডিশনে সুযোগগুলো নেয়া উচিত ছিল, তাহলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।’

‘আর পিচের ব্যাপারে, হ্যাঁ, আমরা হয়তো আরেকজন পেসার নিতে পারতাম। তবে কন্ডিশন ও আবহাওয়া বিবেচনা করলে বিচার করা কঠিন। হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন যেভাবে বোলিং করেছে তাতে আমি খুব খুশি। এই ধরনের কন্ডিশনে আমাদের স্পিনাররাও ভালো ওভার করতে সক্ষম, যা অতীতে আমরা বহুবার দেখিয়েছি। ‘

ঠিক কোথায় বাংলাদেশ দল ম্যাচটি হেরেছে এমন উল্লেখ করতে গিয়ে শান্ত বলেন, ‘উইকেট বা কম্বিনেশন আসল সমস্যা ছিল বলে মনে করি না। মূলত ফিল্ডিংয়ে আমরা সুযোগগুলো নিতে পারিনি।’

পাঁচ দিন ভালো খেলে ড্র করাটা হতাশাজনক কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘অবশ্যই, একটু তো হতাশ অবশ্যই। আমি বলব না যে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। কারণ আমার মনে হয় যে, পাঁচ দিনই আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে আজকের দিনে বোলাররা যেভাবে কষ্ট করেছে এই কন্ডিশনে, এই উইকেটে আমার মনে হয় বোলারদেরকে ক্রেডিট দিতে হবে।’

‘হ্যাঁ, আমাদের সুযোগ ছিল, আমরা সেগুলো ঠিকভাবে নিতে পারি নাই। আমার মনে হয় যে, অস্ট্রেলিয়া সিরিজের পরে এই কন্ডিশনে আমাদের একটা ম্যাচ খেলার দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে। সুতরাং এই পরীক্ষাটা আমাদেরকে সামনের সিরিজের জন্য সাহায্য করবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সুযোগগুলো হাতছাড়া, আফগানদের কৃতিত্ব দিলেন শান্ত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত