ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

‘প্রবাসীদের মেধা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে’

প্রবাসীদের অবদান কেবল রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে যুক্ত করার পাশাপাশি জীবনমান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠেয় ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ উপলক্ষে প্যারিসের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘থিংক বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে সামিটের সময়সূচি, লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সামিটের আহ্বায়ক মমিনুল হক ও সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের মেধা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনআরবি ওয়ার্ল্ড একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। প্রবাসীদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ‘ব্রেইন ড্রেন’ বা মেধা পাচারের পরিবর্তে ‘ব্রেইন গেইন’ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

দুই দিনব্যাপী এ সামিটে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও প্রবাসী সংযোগের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারক, রাজনীতিক, কূটনৈতিক প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রবাসী পেশাজীবীদের যোগাযোগ বাড়বে। পাশাপাশি নতুন ব্যবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে প্রবাসীদের অধিকার ও মর্যাদা, বিনিয়োগের নিরাপত্তা, দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে ফেরার পর তাঁদের সম্মানজনক জীবন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সামিটের মাধ্যমে এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চায় সংগঠনটি।

এনআরবি ওয়ার্ল্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সংগঠনটির উদ্যোগের ধারণা সামনে আসে ২০১৪ সালে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ওয়ার্ল্ড বিজনেস সামিট আয়োজনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সামিট আয়োজন করা হয়। পরে ঢাকায় এনআরবি প্রফেশনাল সামিটের মাধ্যমে প্রবাসী পেশাজীবী, বিনিয়োগকারী, দেশীয় ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে যোগাযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

বিডি প্রতিদিন/এনআরএইচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

‘প্রবাসীদের মেধা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে’

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত