ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

চুয়েটে ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, অবরুদ্ধ নতুন উপাচার্য

নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ।

এদিন ভিসির সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘তালা তালা হবে, ভিসি ভবন তাল হবে’ স্লোগান দিতে থাকেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, অবরুদ্ধ নতুন উপাচার্য

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ।

এদিন ভিসির সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘তালা তালা হবে, ভিসি ভবন তাল হবে’ স্লোগান দিতে থাকেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত