ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

ভারতের আন্দোলনে আটক হয়েছিলেন, ইমরান খানের প্রেমিকা কে এই লেখা

ভারতের মুম্বাইয়ে রাজনৈতিক আন্দোলন থেকে আটক হওয়ার পর আবারও আলোচনায় অভিনেত্রী ও শিল্পী লেখা ওয়াশিংটন। গতকাল শনিবার, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আন্দোলন চলাকালে প্রেমিক ইমরান খানের সঙ্গে আটক হন তিনি। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনা শুধু ইমরান খানের কারণে নয়, লেখা ওয়াশিংটনকে নিয়েও তৈরি করেছে নতুন করে আগ্রহ। দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, কাজ করেছেন মডেল ও ভিডিও জকি হিসেবে, আবার শিল্পী হিসেবেও গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।

অভিনয় থেকে শিল্পচর্চা লেখা ওয়াশিংটনের জন্ম ১৯৮৭ সালের ৩০ এপ্রিল। তাঁর বেড়ে ওঠার বড় একটি অংশ কেটেছে ভারতের তামিলনাড়ুতে। অভিনয়ের পাশাপাশি চারুকলা, নকশা ও শিল্পের প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে পড়াশোনা করেছেন তিনি। সেখানে লাইফস্টাইল প্রোডাক্ট ডিজাইন নিয়ে পড়ার পর চলচ্চিত্র ও ভিডিও যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন।

কর্মজীবনের শুরু মডেল ও ভিডিও জকি হিসেবে। পরে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় শুরু করেন। তামিল ও তেলুগু ছবিতে কাজ করে পরিচিতি পান লেখা। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জয়মকোন্ডান’, ‘ভেদাম’ ও ‘ভা’। হিন্দি সিনেমা ‘মাতৃ কী বিজলি কা মণ্ডোলা’তেও অভিনয় করেছেন লেখা। ছবিটিতে তাঁর সহশিল্পী ছিলেন ইমরান খান।

তবে অভিনয়ই লেখার একমাত্র পরিচয় নয়। নকশা ও শিল্পচর্চায় নিজের জায়গা তৈরি করতে চেয়েছেন তিনি। তৈরি করেছেন ব্যতিক্রমী আসবাব, ভাস্কর্য ও নানা ধরনের শিল্পকর্ম। তাঁর নকশায় ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে মিশেছে কল্পনাপ্রবণতা। ২০১৪ সালে নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘আজ্জি—দ্য অড প্রোডাক্ট কোম্পানি’র কাজ নিয়েও আলোচনায় আসেন তিনি।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নেভাডায় অনুষ্ঠিত বার্নিং ম্যান উৎসবের জন্য দ্বিতীয় চাঁদের আদলে একটি বড় শিল্পস্থাপনা তৈরির অভিজ্ঞতাও রয়েছে লেখার। এই কাজের মধ্য দিয়ে শিল্পী হিসেবে তাঁর সৃজনশীলতার আরেকটি দিক সামনে আসে।

ইমরান খানের সঙ্গে প্রেমইমরান খানের সঙ্গে লেখার সম্পর্ক নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা রয়েছে। ২০২৪ সালে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দুজনের ঘনিষ্ঠতা বাড়ে করোনাকালের লকডাউনের সময়। তখন ইমরান ও তাঁর আগের স্ত্রী অবন্তিকা মালিকের বিচ্ছেদ হয়েছিল, আর লেখাও তাঁর আগের সঙ্গীর সঙ্গে সম্পর্ক থেকে আলাদা হয়ে গিয়েছিলেন।

ইমরান ও অবন্তিকার বিয়ে হয়েছিল ২০১১ সালে। ২০১৯ সালে তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের একটি মেয়ে রয়েছে, নাম ইমারা। ইমরান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর মেয়ে ও প্রেমিকা তাঁর জীবনে ভালোবাসা, মানসিক শক্তি ও ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

‘একজন নারীর পরিচয় তাঁর প্রেমিককে দিয়ে নির্ধারণ করা উচিত নয়’২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইমরানের সঙ্গে সম্পর্কের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হন লেখা। তাঁদের আন্তধর্মীয় সম্পর্ককে ঘিরে কেউ কেউ বিদ্বেষমূলক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে মানিকন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ছবি ব্যবহার করে ঘৃণা ও বিভাজন ছড়ানোর চেষ্টা তাঁর মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।

লেখার বক্তব্য ছিল, একজন নারীকে তাঁর কাছের পুরুষটির পরিচয়ে সীমাবদ্ধ করে ফেলা সমাজের একটি বড় সমস্যা। অভিনয়ে প্রায় এক দশক কাজ করার পর তিনি সেই জগৎ থেকে সরে এসে শিল্পচর্চায় মনোযোগ দিয়েছিলেন। নিজের আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পরবর্তী এক দশক ধরে শিল্পচর্চা ও সৃজনশীল উদ্যোগ গড়ে তুলেছেন বলেও জানান তিনি।

আন্দোলনে আটক হওয়ার ঘটনা১০ অক্টোবর মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত আন্দোলন ঘিরে আটক হন ইমরান ও লেখা। আন্দোলনটির অন্যতম দাবি ছিল ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনপ্রক্রিয়া এবং ভোটার নিবন্ধনের নিয়ম নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচিটি আয়োজন করা হয়েছিল।

আটক হওয়ার আগে ইমরান সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং মানুষের কণ্ঠ কেন রোধ করা হচ্ছে, তা বুঝতেই তাঁর সেখানে যাওয়া। পরে পুলিশের গাড়িতে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রসিকতা করে লেখেন, ‘মনে হচ্ছে, গাড়িতে ঘুরতে যাচ্ছি।’

লেখাও পুলিশের গাড়ি থেকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাঁদের আটক হওয়ার কথা জানিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা অনুসারীদের জানানোর চেষ্টা করেন। এই ঘটনা লেখাকে নতুন করে সংবাদমাধ্যমের আলোচনায় এনেছে।

হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অবলম্বনে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভারতের আন্দোলনে আটক হয়েছিলেন, ইমরান খানের প্রেমিকা কে এই লেখা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত