ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

বিশ্ব হেলথ সামিটে বক্তা ডা. জুবাইদা রহমান

জার্মানির রাজধানী বার্লিনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’। সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার সম্মেলনের বক্তা হিসেবে ডা. জুবাইদা রহমানের নাম রয়েছে। চিকিৎসক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেও সক্রিয়ভাবে কাজ করছেন ডা. জুবাইদা রহমান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা : স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার বর্তমান সংকট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ব হেলথ সামিটে বক্তা ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জার্মানির রাজধানী বার্লিনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’। সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার সম্মেলনের বক্তা হিসেবে ডা. জুবাইদা রহমানের নাম রয়েছে। চিকিৎসক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেও সক্রিয়ভাবে কাজ করছেন ডা. জুবাইদা রহমান।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা : স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার বর্তমান সংকট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত