ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা

২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এই ঘোষণা দেন একতা কাপুর। তিনি বলেন, ‘আমি অনেক বড় পরিসরে ডার্টি পিকচার ২ নির্মাণ করতে যাচ্ছি। ১৫ বছর পর এটি নিয়ে পরিকল্পনা করছি। ডার্টি পিকচার ছিল সিল্ক স্মিতাকে নিয়ে। এটি ছিল এমন এক নারীর গল্প, যাঁকে নিজের যৌনতার প্রকাশ ঘটানোর কারণে তীব্র নিন্দার শিকার হতে হয়েছিল। আমি কখনোই তাঁকে ভিকটিম হিসেবে দেখাইনি। তাঁকে এমন একজন নারী হিসেবে দেখিয়েছি, যিনি নিজের যৌনতাকে উদ্‌যাপন করেছিলেন। আর সে কারণেই সিনেমাটি এত সফল হয়েছিল।’

একতা কাপুর ইঙ্গিত দিয়েছেন, প্রথম সিনেমার মতো এবারের গল্পটিও কোনো এক আলোচিত নারীর জীবন অবলম্বনে তৈরি হবে। তবে তাঁর পরিচয়, কিংবা সিকুয়েলে কারা অভিনয় করবেন, কে পরিচালনা করবেন—সেসব নিয়ে এখনই মুখ খোলেননি এই প্রযোজক। শিগগিরই এ বিষয়ে বড় ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মিলান লুথরিয়া পরিচালিত দ্য ডার্টি পিকচার ২০১১ সালে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দক্ষিণি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমায় সাধারণ নারী থেকে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠার গল্পে অনবদ্য অভিনয় করেছিলেন বিদ্যা বালান। সেরা অভিনেত্রী হিসেবে জিতেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমায় বিদ্যা ছাড়াও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, তুষার কাপুর প্রমুখ।

এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ডার্টি পিকচার ২-এ কি আবারও ফিরবেন বিদ্যা বালান? এর আগে এক সাক্ষাৎকারে সিকুয়েলে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে বিদ্যা বলেছিলেন, ‘যদি এমনটা হয়, তাহলে আমি সানন্দে রাজি। আমার মনে হয়, এটি দারুণ ব্যাপার হবে। অনেক দিন ধরে এমন চমৎকার কোনো চরিত্রে আমার অভিনয় করা হয়নি।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত