ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

রিমার্কের শীর্ষ পাঁচ পরিবেশককে পুরস্কৃত

রিমার্কের শীর্ষ পাঁচ পরিবেশককে পুরস্কৃত
রিমার্কের শীর্ষ পাঁচ পরিবেশককে পুরস্কৃত

দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করে রিমার্ক।

সেরা পাঁচ পরিবেশক হলেন খুলনার মুনতাহা করপোরেশনের কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মো. মোতালেব হোসেন এবং ঢাকার কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের হাসানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল। এ ছাড়া রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, ফারিহা আলম, কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘একটি ব্র্যান্ডের সাফল্য শুধু ভালো পণ্য বা প্রচারে নয়, সেই পণ্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মানুষগুলোর পরিশ্রমেও নিহিত। ডিস্ট্রিবিউটররা সে কাজটিই করেন। তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে রিমার্ক যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

ডিস্ট্রিবিউটরদের পাশাপাশি খুচরা বিক্রেতা, বিক্রয়কর্মীসহ ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে যুক্ত অংশীজনদের অবদানও বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রিমার্কের শীর্ষ পাঁচ পরিবেশককে পুরস্কৃত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত