ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Advance News

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন

অ্যাপল মনো স্টোর পার্টনার ও অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের সর্বাধুনিক এই আইফোন লাইনআপ দেশে উন্মুক্ত করা হয়েছে। এখন দেশের সব গ্যাজেট অ্যান্ড গিয়ার দোকান ও অনলাইনে ডিভাইসগুলো পাওয়া যাবে।

আইফোন ১৮ সিরিজ উন্মোচনের পাশাপাশি বিশেষ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিটি আইফোন ১৮ সিরিজের ডিভাইসের সঙ্গে বিনা মূল্যে শিল্ড+ প্রটেকশন দেওয়া হচ্ছে। শিল্ড+ অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি এক বছরের বাড়তি ওয়ারেন্টি নিশ্চিত করে। ফলে মোট ওয়ারেন্টি দুই বছর হয়ে যাচ্ছে। এ ছাড়া মেয়াদের মধ্যে একবার ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্ট ও একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে। শিল্ড+ এর মাধ্যমে ক্রেতারা নিশ্চিন্তে তাঁদের ডিভাইস ব্যবহার করতে পারবেন। কারণ, এটি সাধারণ দুর্ঘটনাজনিত ক্ষতি ও ব্যয়বহুল সমস্যাগুলো থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে। আইফোন ১৮ সিরিজের আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স পর্দার আকার, ব্যাটারির স্থায়িত্ব ও পেশাদার মানের সৃজনশীল কাজের জন্য আলোড়ন তৈরি করেছে। আইফোন ১৮ প্রো কাজের জন্য দারুণ। এতে নতুন ৪৮ মেগাপিক্সেল ভেরিয়েবল অ্যাপারচার ক্যামেরা ও এআইয়ের সুবিধা রয়েছে।

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার সঙ্গে গ্যাজেট অ্যান্ড গিয়ার বেশ কিছু আকর্ষণীয় সুবিধা দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন ক্রেতারা ইএমআইয়ে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা বোনাস পাবেন। মজুত থাকা সাপেক্ষে উপহার হিসেবে ক্রেতারা এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ পাবেন। এ ছাড়া বিনা মূল্যে পাওয়া যাবে অ্যাপলের অফিশিয়াল কেস, ২০ ওয়াট অ্যাপল অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রটেক্টর।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের কর্মকর্তারা এবং কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আমরা ক্রেতাদের প্রিমিয়াম ডিভাইস নিশ্চিত করছি। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড+ বিনা মূল্যে দিতে পেরে উচ্ছ্বসিত। পাশাপাশি সুবিধা হিসেবে বর্ধিত ওয়ারেন্টি, স্ক্রিন প্রটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্র রয়েছে। আইফোন ১৮ সিরিজ এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মগুলোয় পাওয়া যাচ্ছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত