ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Advance News

ক্যালগেরিতে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা, উপকৃত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম চলছে। কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ কার্যক্রমে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্মনিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি ও বিভিন্ন নথি সত্যায়নসহ নানা ধরনের কনস্যুলার সেবা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করবে।

শনিবার থেকে শুরু হয়ে এই কার্যক্রম কানাডার স্থানীয় সময় আজ রবিবার সম্পন্ন হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন।

প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. মহিউদ্দিন মুহিদ, সেকেন্ড সেক্রেটারি মো. নুর ই শাহান রাজ সহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা।

এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। শুধু ক্যালগেরি নয়, কানাডার অন্যান্য প্রদেশ থেকেও অনেকে প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিতে সেখানে উপস্থিত হন। দূরবর্তী শহর থেকে আসা প্রবাসীদের অংশগ্রহণ এ ধরনের সেবা কার্যক্রমের গুরুত্ব ও চাহিদাকে তুলে ধরে।

আয়োজক ও সেবাদানকারী সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ প্রয়োজনীয় সরকারি নথিপত্র-সংক্রান্ত সেবা সহজলভ্য করা এবং সেবাগ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও নির্বিঘ্ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবা আয়োজনের ফলে প্রবাসীদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে দূরবর্তী স্থানে যাতায়াতের ভোগান্তি কমে আসে।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সেবা তাঁদের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ কার্যক্রমে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হবে।

বিডি-প্রতিদিন/এমএল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ক্যালগেরিতে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা, উপকৃত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত