ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Advance News

লাল ঘোড়া, লাল দানব

লাল ঘোড়া, লাল দানব
লাল ঘোড়া, লাল দানব

লাল ঘোড়া, লাল দানবগোল্ডফিশের মতো ভুলে যাই সবকিছু।তুমি কবে ছুঁয়েছিলে হাত, মনে পড়ে না।অ্যাকোয়ারিয়ামে ডুবে যাই, রিং পেরোই,খাদ্য খুঁজি। ভাবি— ভ্রাম্যমাণ ব্ল্যাকহোলযদি পৃথিবীর পাশে এসে দাঁড়ায়,ধ্বংসের লীলায় মগ্নতা কেমন হবে?সূর্য গ্রহগুলো গ্রাস করে ফেলছে, আরপৃথিবীতে ঝরছে আদিম উল্কাবৃষ্টি।হয়তো এমন দিনে ডাইনোসররা ধ্বংসহয়েছিল। তোমার প্রেমে ধ্বংস হই।বলি মহাবিপর্যয়ের কথা—সুপারনোভা বিস্ফোরণের মতো ছড়িয়েপড়ি যেন পরমাণুর ক্ষুদ্রকণা।কেবল তোমাকে ভালোবেসে হয়ে উঠি—লাল ঘোড়া, লাল দানব।জিব্রাল্টার প্রণালি

বাঘের হৃদয় নিয়ে হরিণীর প্রেমে পড়েছিলাম।তাকে অনুসরণ করে ঝরনার নিকটে আসি।মাংসাশীদের যা স্বভাব—দেহে ঠান্ডা আগুন।নদীতে কুমিরের ‘ডেথ রোল’ দেখছিল পাখিরা।যখন চোয়ালের কাছে এলো মহাপ্রেমের ঘূর্ণন,শুরু হলো। তুমিও পেয়েছ মাদি কুমিরের স্বভাব।গোপনে প্রদর্শন করো দয়া, আড়ালে বলো—গণ্ডারদের নিঃসঙ্গতা। এমন ভয়াবহ নিঃসঙ্গতানিয়ে তোমার প্রেমে পড়েছিলাম।তুচ্ছতায় তুমি হেসে উঠলে, গাছ থেকে পাখিরাউড়ে যায় ভয়ে, দেহ ছেড়ে পালায় আত্মা।আমাদের দূরত্ব যেন জিব্রাল্টার প্রণালি—পাশাপাশি স্বাদু ও নোনাপানির স্রোতোধারা,তবু বিচ্ছিন্ন চিরকাল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

লাল ঘোড়া, লাল দানব

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

লাল ঘোড়া, লাল দানবগোল্ডফিশের মতো ভুলে যাই সবকিছু।তুমি কবে ছুঁয়েছিলে হাত, মনে পড়ে না।অ্যাকোয়ারিয়ামে ডুবে যাই, রিং পেরোই,খাদ্য খুঁজি। ভাবি— ভ্রাম্যমাণ ব্ল্যাকহোলযদি পৃথিবীর পাশে এসে দাঁড়ায়,ধ্বংসের লীলায় মগ্নতা কেমন হবে?সূর্য গ্রহগুলো গ্রাস করে ফেলছে, আরপৃথিবীতে ঝরছে আদিম উল্কাবৃষ্টি।হয়তো এমন দিনে ডাইনোসররা ধ্বংসহয়েছিল। তোমার প্রেমে ধ্বংস হই।বলি মহাবিপর্যয়ের কথা—সুপারনোভা বিস্ফোরণের মতো ছড়িয়েপড়ি যেন পরমাণুর ক্ষুদ্রকণা।কেবল তোমাকে ভালোবেসে হয়ে উঠি—লাল ঘোড়া, লাল দানব।জিব্রাল্টার প্রণালি

বাঘের হৃদয় নিয়ে হরিণীর প্রেমে পড়েছিলাম।তাকে অনুসরণ করে ঝরনার নিকটে আসি।মাংসাশীদের যা স্বভাব—দেহে ঠান্ডা আগুন।নদীতে কুমিরের ‘ডেথ রোল’ দেখছিল পাখিরা।যখন চোয়ালের কাছে এলো মহাপ্রেমের ঘূর্ণন,শুরু হলো। তুমিও পেয়েছ মাদি কুমিরের স্বভাব।গোপনে প্রদর্শন করো দয়া, আড়ালে বলো—গণ্ডারদের নিঃসঙ্গতা। এমন ভয়াবহ নিঃসঙ্গতানিয়ে তোমার প্রেমে পড়েছিলাম।তুচ্ছতায় তুমি হেসে উঠলে, গাছ থেকে পাখিরাউড়ে যায় ভয়ে, দেহ ছেড়ে পালায় আত্মা।আমাদের দূরত্ব যেন জিব্রাল্টার প্রণালি—পাশাপাশি স্বাদু ও নোনাপানির স্রোতোধারা,তবু বিচ্ছিন্ন চিরকাল।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত