ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Advance News

২০২৭ সালের সরকারি হজযাত্রীদের সেবায় সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন ও মাশায়ের অঞ্চলে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সেবাদাতা প্রতিষ্ঠান আল-বাইত গেস্টস কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কাউন্সেলর (হজ) মোহাম্মদ কামরুল ইসলাম, কনসাল (হজ) এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে আল-বাইত গেস্টস কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, মানসম্মত খাবার ও অভ্যন্তরীণ পরিবহন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রয়োজনীয় লজিস্টিক সেবা সমন্বিতভাবে পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে হজের গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাঁবু, খাবার ও যাতায়াতের সেবার মান বজায় রাখা এবং ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা, তাঁবু ও সংশ্লিষ্ট সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার আশা প্রকাশ করেন, অতীতের ধারাবাহিকতায় ২০২৭ সালের হজেও সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সুষ্ঠু, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত সেবা পাবেন। উন্নত হজ ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আল-বাইত গেস্টস কোম্পানি অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ সালের সরকারি হজযাত্রীদের সেবায় সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন ও মাশায়ের অঞ্চলে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সেবাদাতা প্রতিষ্ঠান আল-বাইত গেস্টস কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কাউন্সেলর (হজ) মোহাম্মদ কামরুল ইসলাম, কনসাল (হজ) এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে আল-বাইত গেস্টস কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, মানসম্মত খাবার ও অভ্যন্তরীণ পরিবহন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রয়োজনীয় লজিস্টিক সেবা সমন্বিতভাবে পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে হজের গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাঁবু, খাবার ও যাতায়াতের সেবার মান বজায় রাখা এবং ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা, তাঁবু ও সংশ্লিষ্ট সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার আশা প্রকাশ করেন, অতীতের ধারাবাহিকতায় ২০২৭ সালের হজেও সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সুষ্ঠু, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত সেবা পাবেন। উন্নত হজ ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আল-বাইত গেস্টস কোম্পানি অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত