ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

হাসপাতালে চুয়েট ভিসি, আন্দোলন চলছে শিক্ষক-শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়োর (চুয়েট) নতুন ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। গত মঙ্গলবার রাতেই তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। তবে সুস্থ হয়ে ফিরে আবারও চুয়েটে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে গত সোমবার সকালে বহিরাগতদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন শরীফুল আলম। পরে তাকে ভেতরে রেখেই ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। গত বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখার প্রায় ৩৪ ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।

অন্যদিকে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবারও ২৩তম দিনের মত কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। জানা যায়, গত মঙ্গলবার অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নতুন ভিসিকে চমেক হাসপাতালের ২৯নং ওয়ার্ডের ২নম্বর কেবিনে রাখা হয়। ওই দিন রাত এবং গতকাল দিনে দুই দফায় চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে সুস্থ আছেন। চিকিৎসায় বিশেষজ্ঞ টিমও গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে কেবিনে গিয়ে দেখা যায়, সেখানে গণমাধ্যমের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গেটেই কড়া নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্বরত এক কর্মচারি বলেন, পরিচালকের নির্দেশ-কেবিনের ভেতরে কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। তবে আজ দুই দফা চিকিৎসক এসে তাকে চিকিৎসা করে গেছেন।  

গতকাল ভিডিও বার্তায় নতুন ভিসি শেখ শরীফুল আলম বলেন, আমি পদত্যাগ  করেছি এবং ভবিষ্যতে কখনো চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না এমন বক্তব্য দিইনি। আপনারা দেখেছেন যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আসলে আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। অসুস্থতার কারণেই আমি ক্যাম্পাস ছেড়েছিলাম। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব।

চলবে শিক্ষকদের ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি  

চুয়েটের শিক্ষকদের কর্মবিরতি ও ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। দুপুরে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন। ভবনের ভেতরে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। সেগুলো চুরি হয়েছে কিনা, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। অধ্যাপক ড. সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা অটল রয়েছি। কর্মবিরতি ও অসহযোগ চালিয়ে যাব।

চলবে শিক্ষার্থীদের শাটডাউন

এদিকে ড. সায়েমের পুনর্বহাল দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, উপাচার্য পদে অধ্যাপক ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে। চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা ড. সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সঙ্গে শাটডাউন কর্মসূচিও চলমান থাকবে।  

শিক্ষার্থীরা বলেন, প্রশাসনিক ভবনে অবস্থানকালে আমরা মানবিকতার পরিচয় দিয়েছি। আমাদের পক্ষ থেকে অবস্থানরত ব্যক্তিদের খাবার, পানি ও জরুরি ওষুধের সহায়তা দেওয়া হয়েছে। চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে।

তারা বলেন, শিক্ষার্থী প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা ডিসি ও এসপি মহোদয়কে স্পষ্ট জানিয়ে দিয়েছি, তিনি ক্যাম্পাসে আর আসবেন না, এই শর্তেই তাকে ছাড়ব। সে সময় তারা ঠিক আছে বলে ভেতরে যান। ভেতর থেকে যখন তারা বেরিয়ে আসেন, তখন তিনবার মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলি, আমরা তাকে এই শর্তে ছাড়ছি যেন তিনি আর ক্যাম্পাসে না আসেন। এ সময় তিনি বা ভেতরে থাকা ১১ জনের কেউ বিরোধীতা করেন নাই। নিশ্চিত হয়েই আমরা তাকে প্রস্থানের সুযোগ দেই।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য নিয়োগ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/আরকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাসপাতালে চুয়েট ভিসি, আন্দোলন চলছে শিক্ষক-শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত