ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

সড়কের পাশে রেখে যাওয়া দুই শিশুর পাশে পুলিশ সুপার

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মায়ের রেখে যাওয়া অসহায় দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তার পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেয় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে দুই শিশু তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার নূর মোহাম্মদ নাছির আলমের সঙ্গে জেসমিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ইসরাত (৮) ও রোজা মনি (১৮ মাস) নামের দুই কন্যা সন্তানের জন্ম হয়। পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দুই সন্তানকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস শুরু করেন এবং সম্প্রতি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন।

​গত রবিবার দুপুরে দুই কন্যাশিশুকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন আক্তার। পরে মুঠোফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে জানান যে তিনি বাজারে এসেছেন এবং যেন শিশুদের নিয়ে যান। তবে ওই সময় নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন। একপর্যায়ে ছোট দুই শিশুকে বাজারের সড়কের পাশে রেখেই চলে যান মা জেসমিন।

এদিকে মাকে কোথাও দেখতে না পেয়ে ব্রাহ্মণপাড়া বাজারের বিভিন্ন জায়গায় কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করে শিশু দুটি। তাদের অসহায় অবস্থা দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে দুই শিশুর চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করে নিজ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে তাদের বাবা নাছির আলম শিশুদের নিজের হেফাজতে নেন।

​জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশু দুটির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্যার। তারই নির্দেশনায় পুলিশের পক্ষ থেকে শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আরকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সড়কের পাশে রেখে যাওয়া দুই শিশুর পাশে পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত