ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

বান্দরবানের লামা-সুয়ালক সড়কের বেহাল দশা

বান্দরবানের লামা-সুয়ালক সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ দেখা দিয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও যানবাহন চালকেরা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানবাহন মেরামতের খরচ।

স্থানীয়দের মতে,  দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির চাম্পাতলী, টি টি অ্যান্ড ডি সি, সাপমারা ঝিরি, শিলের ঝিরি, গজালিয়া, বাইশপাড়ি, টংগ্যাঝিরি ও ডাবল ব্রিজ এলাকায় সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটি যাতায়াত, পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম।

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনজুর আলম বলেন, “এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তবুও সড়ক মেরামত হচ্ছে না।” মিনি পিকআপচালক শামশুল আলম জানান, সড়কের কারণে গাড়ির যন্ত্রপাতি দ্রুত নষ্ট হওয়ায় তিনি চলাচল বন্ধ করে দিয়েছেন।

পর্যটকবাহী গাড়িচালক মো. সাইফুল ইসলাম বলেন, সড়কটি খারাপ হওয়ায় পর্যটকদের লামায় আনতে সমস্যা হচ্ছে। সংস্কার হলে পর্যটন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে লামা উপজেলা এলজিইডি কর্মকর্তা আবু হানিফ বলেন, সরকার পতনের পার কিছু সড়কের কাজ শুরু হলেও ঠিকাদার পালিয়েছে। সমস্যার সমাধানে জেলা অফিসে চিঠি প্রেরণ করেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছি।”

সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বিডি প্রতিদিন/আরকে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বান্দরবানের লামা-সুয়ালক সড়কের বেহাল দশা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানের লামা-সুয়ালক সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ দেখা দিয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও যানবাহন চালকেরা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানবাহন মেরামতের খরচ।

স্থানীয়দের মতে,  দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির চাম্পাতলী, টি টি অ্যান্ড ডি সি, সাপমারা ঝিরি, শিলের ঝিরি, গজালিয়া, বাইশপাড়ি, টংগ্যাঝিরি ও ডাবল ব্রিজ এলাকায় সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটি যাতায়াত, পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম।

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনজুর আলম বলেন, “এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তবুও সড়ক মেরামত হচ্ছে না।” মিনি পিকআপচালক শামশুল আলম জানান, সড়কের কারণে গাড়ির যন্ত্রপাতি দ্রুত নষ্ট হওয়ায় তিনি চলাচল বন্ধ করে দিয়েছেন।

পর্যটকবাহী গাড়িচালক মো. সাইফুল ইসলাম বলেন, সড়কটি খারাপ হওয়ায় পর্যটকদের লামায় আনতে সমস্যা হচ্ছে। সংস্কার হলে পর্যটন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে লামা উপজেলা এলজিইডি কর্মকর্তা আবু হানিফ বলেন, সরকার পতনের পার কিছু সড়কের কাজ শুরু হলেও ঠিকাদার পালিয়েছে। সমস্যার সমাধানে জেলা অফিসে চিঠি প্রেরণ করেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছি।”

সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বিডি প্রতিদিন/আরকে

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত