ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে।

এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট জারি করা হলো। এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করেছিল পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত সময় লাগে প্রায় তিন বছর। এরপর গেজেট প্রকাশে আরও প্রায় ১১ মাস পেরিয়ে যায়। সব মিলিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় চার বছর সময় লাগল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত গেজেটে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম রয়েছে।

এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হলো। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর নিয়োগের গেজেট জারি করা হলো। এর আগে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করেছিল পিএসসি।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত সময় লাগে প্রায় তিন বছর। এরপর গেজেট প্রকাশে আরও প্রায় ১১ মাস পেরিয়ে যায়। সব মিলিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় চার বছর সময় লাগল।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত