ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Advance News

সিডনিতে জমজমাট ‘সিসিএ স্প্রিং ফেয়ার’

সিডনিতে জমজমাট ‘সিসিএ স্প্রিং ফেয়ার’
সিডনিতে জমজমাট ‘সিসিএ স্প্রিং ফেয়ার’

বাংলা গানের সুর, নাচের ছন্দ, দেশীয় খাবারের ঘ্রাণ আর প্রবাসী বাঙালির প্রাণের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ড। জমকালো আয়োজন, তারকাদের সংগীত পরিবেশনা এবং নানা বর্ণিল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে আয়োজিত ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। 

গত ১১ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসব পরিণত হয় বাংলা সংস্কৃতি, বিনোদন ও বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলায়। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। 

বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য পরিবেশনা, শিশু-কিশোরদের খেলাধুলা, খাবার ও পণ্যের স্টল এবং ফ্যাশন ও লাইফস্টাইলের নানা আয়োজন মিলিয়ে ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

এবারের স্প্রিং ফেয়ারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা। সাকিনা আক্তারের সঞ্চালনায় সকাল বিকেল সন্ধ্যা মঞ্চে গান পরিবেশন করেন সাগর বাউল, রবি চৌধুরী, প্রিয়াঙ্কা ও সিথীসহ একাধিক শিল্পী। পাশাপাশি স্বপ্ন ব্যান্ড, ভবের হাট এবং মাসুদ মিথুন, আতিক হেলাল ও মিতা আতিকের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। এছাড়াও দেশ থেকে আগত কি বোর্ডে ছিলো রাজীব ও ড্রামে রানা। সহায়তা করেন অভিজিত দান ও সোহেল।

বিশেষ করে রবি চৌধুরী ও প্রিয়াঙ্কার যৌথ সংগীত পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। পরিচিত বাংলা গান, সুরের মূর্ছনা আর শিল্পীদের মঞ্চ উপস্থিতি প্রবাসীদের ফিরিয়ে নিয়ে যায় বাংলাদেশের সাংস্কৃতিক আবহে।

সংগীতের পাশাপাশি ছিল নৃত্য ও কৌতুক পরিবেশনা। অর্পিতা সেন চৌধুরী ও তার দলের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। অন্যদিকে বাংলাদেশ থেকে আগত তরুর কৌতুক পরিবেশনায় দর্শকদের মধ্যে তৈরি হয় হাসি-আনন্দের পরিবেশ।

দুপুর থেকে সন্ধ্যা, এরপর রাত পর্যন্ত নানা পরিবেশনার মধ্য দিয়ে মঞ্চজুড়ে চলে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। প্রবাসে থেকেও বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকার আনন্দ ভাগাভাগি করেন বিভিন্ন বয়সী দর্শক।

‘সিসিএ স্প্রিং ফেয়ার’ কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল পরিবার নিয়ে আনন্দ উপভোগের একটি পূর্ণাঙ্গ আয়োজন।

মেলায় ছিল দেশীয় খাবারের নানা স্টল, কেনাকাটার সুযোগ, বিভিন্ন পণ্যের প্রদর্শনী, ফ্যাশন ও লাইফস্টাইলের আয়োজন এবং বাংলাদেশি ও বহুসাংস্কৃতিক ব্যবসাপ্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রদর্শন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নিজেদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ তৈরি হয় এই মেলায়।

শিশুদের বিনোদনের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল রাইডের ব্যবস্থা। পাশাপাশি ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টসের উদ্যোগে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা।

অনুষ্ঠানের অন্যতম মুহূর্ত ছিল বিকেলে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) প্রিমিয়ার ক্রিস মিনস এবং ফেয়ারফিল্ডের সাংসদ ডেভিড সালিবার আগমন। সিসিএ-র সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ ও নির্বাহী সদস্য ইরফান ফয়েজের নেতৃত্বে সংগঠনের নেতারা তাদের অভ্যর্থনা জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিসিএ-র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ বাকের, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, বিভিন্ন কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/টিএ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিডনিতে জমজমাট ‘সিসিএ স্প্রিং ফেয়ার’

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত