ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

স্যামসাংয়ের তিন জনপ্রিয় ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৭, তালিকায় গ্যালাক্সি এস২৪ও

স্যামসাং যুক্তরাষ্ট্রে পুরোনো গ্যালাক্সি ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই৯ আপডেট চালু শুরু করেছে। এই আপডেটের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারী নতুন গ্যালাক্সি এআই টুল, গোপনীয়তা সংক্রান্ত ফিচার এবং ইন্টারফেসের উন্নত সুবিধা পাবেন।

৯ টু ৫ গুগলের ১২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গ্যালাক্সি এস২৪ সিরিজের এস২৪, এস২৪ প্লাস ও এস২৪ আলট্রা মডেলের পাশাপাশি গ্যালাক্সি জেড ফোল্ড এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৬- এর জন্যও আপডেটটি পাওয়া যাচ্ছে।

এর আগে দক্ষিণ কোরিয়ায় আপডেটটি চালু করা হয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য বাজারেও এটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

কোন কোন স্যামসাং ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৭ আসছে?

সর্বশেষ আপডেটটি যেসব ডিভাইসের জন্য চালু করা হয়েছে, সেগুলো হলো—

• স্যামসাং গ্যালাক্সি এস২৪

• স্যামসাং গ্যালাক্সি এস২৪+

• স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা

• গ্যালাক্সি জেড ফোল্ড৬

• গ্যালাক্সি জেড ফ্লিপ৬

প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৮ ও গ্যালাক্সি জেড ফোল্ড৮ আলট্রা ডিভাইসে আগে থেকেই ওয়ান ইউআই৯ ইনস্টল করা ছিল। অন্যদিকে, গ্যালাক্সি এস২৬ সিরিজের ব্যবহারকারীরা সেপ্টেম্বরে এই আপডেট পাওয়ার সুযোগ পেয়েছেন।

এ ছাড়া গ্যালাক্সি এস২৫ সিরিজ এবং গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর জন্যও আপডেটটি আসবে বলে আশা করা হচ্ছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এসব ডিভাইসে আপডেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। আরও পড়ুনআরও পড়ুনলুকিয়ে কথা শুনছে স্মার্টফোন, বুঝবেন যেভাবে

One UI 9-এ নতুন কী থাকছে?

ওয়ান ইউআই৯ আপডেটে স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইসগুলোর জন্য বেশ কিছু নতুন ফিচার ও উন্নতি যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

* মাই ফ্যান ক্যাম: ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ব্যক্তি বা বিষয়কে অনুসরণ করে এবং ফ্রেমের অবস্থান সমন্বয় করে;

* নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে  Now nudge, creative studio, interpreter, Document scan এবং voice recorder;

* সেটিংস মেনু থেকেই ডিভাইসের ওয়ারেন্টি ও যত্ন-সংক্রান্ত তথ্য দেখা যাবে;

* গোপনীয়তা ও নিরাপত্তা: এতে সিকিউরিটি ব্রিফ, প্রাইভেসি এলার্ট এবং স্ক্যাম ডিটেকশনের মতো ফিচার যুক্ত করা হয়েছে।

যোগ্য ডিভাইসগুলোতে ধাপে ধাপে আপডেটটি পৌঁছাবে। তাই ডিভাইসের মডেল, মোবাইল অপারেটর এবং অঞ্চলভেদে আপডেট পাওয়ার সময় ভিন্ন হতে পারে।

কীভাবে আপডেটটি পরীক্ষা করবেন?

গ্যালাক্সি এস২৫, জেড ফোল্ড৬ এবং জেড ফ্লিপ৬ ব্যবহারকারীরা আপডেট এসেছে কিনা পরীক্ষা করতে যা করবেন—

* ফোনের settings অপশনে প্রবেশ করুন;

* Software update নির্বাচন করুন;

* এরপর Downloand and install এ ট্যাপ করুন।

তবে আপডেটটি এখনো না এলে অপেক্ষা করতে হতে পারে। স্যামসাং আপনার ডিভাইসের মডেল ও অঞ্চলের জন্য আপডেট বিতরণ সম্প্রসারণ করলে সেটি পাওয়া যাবে।

সূত্র: সামা টিভি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

স্যামসাংয়ের তিন জনপ্রিয় ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৭, তালিকায় গ্যালাক্সি এস২৪ও

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত