ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণের অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহের নির্দেশনা পরিপালনে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশের প্রস্তাব উপস্থাপনের আগে ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা এজিএমে উপস্থাপন করতে হবে। এসব শর্ত পূরণ না হলে লভ্যাংশের প্রস্তাব এজিএমে উপস্থাপন করা যাবে না। এ বিষয়ে বিদ্যমান নির্দেশনা সংশোধন করা হবে।

বিএসইসি জানায়, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত বার্ষিক বা চূড়ান্ত নগদ লভ্যাংশের সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এ বিষয়ে ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের সত্যায়নসহ তা এজিএমে উপস্থাপন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়। সম্প্রতি কিছু কোম্পানির ক্ষেত্রে এ নির্দেশনা পালনে ব্যত্যয় পাওয়া গেছে।

এদিকে, তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ পরিচ্ছন্ন ঋণতথ্য প্রতিবেদন (ক্লিন সিআইবি রিপোর্ট) পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।

এ ছাড়া, যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তে আগে অব্যাহতি পাওয়া কোনো স্বতন্ত্র পরিচালক অন্য তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ কিংবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের অব্যাহতির সুবিধা পাবেন। এ জন্য নতুন করে অব্যাহতি নিতে হবে না। খবর: বাসস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণের অনিয়মে ব্যবস্থা নেবে বিএসইসি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত