ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত