ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

‘নিউজউইক’-এর যাত্রাবদল

‘নিউজউইক’-এর যাত্রাবদল
‘নিউজউইক’-এর যাত্রাবদল

২০১২ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী ‘নিউজউইক’ ঘোষণা করে, প্রায় ৮০ বছরের মুদ্রণ-ইতিহাসের ইতি টেনে তারা ডিজিটাল-নির্ভর প্রকাশনায় যাবে। সেই বছরের ৩১ ডিসেম্বর সাময়িকীটির শেষ সংখ্যা ছাপা হয়। ২০১৩ সালে ‘নিউজউইক গ্লোবাল’ নামে ডিজিটাল-নির্ভর সংস্করণ প্রকাশিত হয়।

যাত্রা কেন বদল হলো

মুদ্রণ ও বিতরণে বিপুল খরচ

কাগজ, ছাপা, পরিবহন ও বিতরণের খরচ নিউজউইকের জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠেছিল। পত্রিকাটির মালিকপক্ষের মুদ্রণ ও বিতরণের প্রচলিত ব্যবসায়িক কাঠামো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল।

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া

সাময়িকীটির ছাপা সংস্করণে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ কমছিল। একই সময়ে বিজ্ঞাপনের বড় অংশ অনলাইন মাধ্যমে চলে যাচ্ছিল। ফলে মুদ্রণনির্ভর সংবাদ সাময়িকীর আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে ওঠে।

পাঠক কমে যাওয়া

নিউজউইকের গ্রাহকসংখ্যা একসময় প্রায় ৩০ লাখে পৌঁছেছিল। ২০১২ সালের মধ্যে তা প্রায় অর্ধেকে নেমে আসে। অন্যদিকে, মানুষ দ্রুত খবর জানতে ওয়েবসাইট, স্মার্টফোন ও ট্যাবলেটের দিকে ঝুঁকছিল।

অনলাইনে পাঠক বাড়ার সম্ভাবনা

নিউজউইক ২০১০ সালে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি বিস্ট’ এর সঙ্গে একীভূত হয়েছিল। এর মাধ্যমে ডিজিটাল পাঠক ও অনলাইনে সংবাদ বিতরণের সম্ভাবনা সামনে আসে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল ‘নিউজউইক গ্লোবাল’ নামে একটি ডিজিটাল সংস্করণ চালু করা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘নিউজউইক’-এর যাত্রাবদল

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত