ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Advance News

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শুনানিকালে গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়নি, তিনি কারাগারেই ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে গাজী নজরুলের আইনজীবী তাঁর বয়স ও অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, ভুক্তভোগী অতি অল্প বয়সী ছিলেন। তাঁকে অবহেলা, অযত্ন ও মানসিক পীড়া দেওয়া হয়েছে এবং এটি জামিন অযোগ্য অপরাধ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার অপর আসামি ওবায়দুরকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শুনানিকালে গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়নি, তিনি কারাগারেই ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে গাজী নজরুলের আইনজীবী তাঁর বয়স ও অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, ভুক্তভোগী অতি অল্প বয়সী ছিলেন। তাঁকে অবহেলা, অযত্ন ও মানসিক পীড়া দেওয়া হয়েছে এবং এটি জামিন অযোগ্য অপরাধ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার অপর আসামি ওবায়দুরকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত