ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Advance News

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে

জুলাই আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিলেন আজ রবিবার। এদিন নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, নূর মোহাম্মদের আইনজীবীরা তাকে এ মামলায় গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি থানায় মামলা করেন।

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ১ জুলাই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিলেন আজ রবিবার। এদিন নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, নূর মোহাম্মদের আইনজীবীরা তাকে এ মামলায় গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি থানায় মামলা করেন।

এর আগে গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ১ জুলাই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত