ইসলামিক বা অন্যনা বইয়ের রিভিউ লিখে, বিভিন্ন বক্তার ভিডিওর রিভিউ দিয়ে বই লিখে বিক্রি করে কমিশন নেওয়া হালাল নাকি হারাম?
অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন উপার্জন করা জায়েয। কারণ, বৈধ পণ্য প্রচার করে বিক্রয়ের বিনিময়ে নির্ধারিত কমিশন গ্রহণ করা দালালি বা পারিশ্রমিকের অন্তর্ভুক্ত।
তবে এর জন্য কয়েকটি শর্ত রয়েছে-
১. প্রচারিত পণ্য বৈধ হতে হবে; হারাম পণ্য বা শরিয়তবিরোধী কনটেন্টের প্রচার করা যাবে না।
২. রিভিউতে সত্যতা বজায় রাখতে হবে। নিজে বইটি না পড়ে থাকলে নিজের পড়ার অভিজ্ঞতা হিসেবে তা উপস্থাপন করা যাবে না; বরং পাঠকদের মতামত ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রিভিউ করতে হবে।
৩. AI ব্যবহার করা জায়েয, তবে AI-এর মাধ্যমে তৈরি তথ্য অবশ্যই যাচাই করতে হবে এবং মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রচার করা যাবে না।
৪. অতিরঞ্জন, মিথ্যা প্রশংসা, তথ্য গোপন করে ক্রেতাকে প্রভাবিত করা বা অন্য কোনো প্রতারণামূলক কৌশল অবলম্বন করা যাবে না।
৫. কমিশনটি বৈধ অ্যাফিলিয়েট চুক্তির অধীনে নির্ধারিত হতে হবে এবং পুরো প্রচারণায় সততা ও আমানতদারি বজায় রাখতে হবে।
অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে বিক্রয় করানো এবং এর বিনিময়ে কমিশন গ্রহণ করা মূলত জায়েয। তবে পণ্য, প্রচারণা ও কমিশন- তিন ক্ষেত্রেই শরিয়তের নীতিমালা ও সততা বজায় রাখা আবশ্যক।
মতামত