ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Advance News

দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন

ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও নাগরিক অধিকার সবার সমান বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও হটলাইন চালুসহ নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। প্রতিমা বিসর্জনের দিন দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে এসআরবি-২ সদর দফতরে আয়োজিত সমন্বয় সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় নয়মুল হাসান বলেন, বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব। আমরা বৈচিত্র্যকে সম্মান করি।

তিনি জানান, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। এসআরবি-২ সদর দপ্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি সার্বক্ষণিক হটলাইন সেবা চালু থাকবে। হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯।

এ ছাড়া পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন ও বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও থাকবে।

সভায় জানানো হয়, ‘সুরক্ষা অ্যাপসের’ মাধ্যমে পূজামণ্ডপে যেকোনও অপ্রীতিকর ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তায় দুটি হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন থাকবে।

সভায় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা জানান, কয়েকটি পূজামণ্ডপ মসজিদের পাশে অবস্থিত। এসব স্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। পাশাপাশি কিছু পূজামণ্ডপকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয় উল্লেখ করে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে এসআরবি-২ অধিনায়ক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনও দুষ্কৃতকারী বা স্বার্থান্বেষী গোষ্ঠী নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করে আইনের আওতায় আনা হবে। আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে এসআরবি বদ্ধপরিকর।

যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের যেকোনও প্রয়োজনে এসআরবি-২-এর হটলাইনে অথবা সরাসরি অধিনায়কের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। তথ্য প্রদানকারীর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে বলেও আশ্বস্ত করেন অধিনায়ক।

শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে এসআরবি-২।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত