ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Advance News

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা
সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বহিষ্কারের ৫৮ দিন পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য চার নেতা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই পাঁচ নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই। তারা এখন থেকে দলীয় সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। এর আগে গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২৫ জন আহত হন। এ সময় প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুপক্ষের ১০ নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সুখবর পেলেন ছাত্রদলের ৫ নেতা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত