ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Advance News

লালনের আখড়াবাড়িতে মিলনমেলা

লালনের আখড়াবাড়িতে মিলনমেলা
লালনের আখড়াবাড়িতে মিলনমেলা

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিনব্যাপী বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবসের উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এর উদ্বোধন করেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক প্রফেসর ড. রশিদুল নবী। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শুরু হয়েছে আট দিনব্যাপী ‘লালন কারুমেলা’। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে নানা ধরনের কারুশিল্প ও হস্তনির্মিত পণ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লালনের আখড়াবাড়িতে মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিনব্যাপী বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবসের উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এর উদ্বোধন করেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক প্রফেসর ড. রশিদুল নবী। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শুরু হয়েছে আট দিনব্যাপী ‘লালন কারুমেলা’। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে নানা ধরনের কারুশিল্প ও হস্তনির্মিত পণ্য।

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত