কমপ্রিহেনসিভের অন্যতম বড় প্রকল্প কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং। সিদ্ধেশ্বরীর ৫৬–৫৭ নম্বর ঠিকানায় প্রায় ৮৮ দশমিক ২৪ কাঠা জমির ওপর প্রকল্পটি তৈরি হচ্ছে। এতে চারটি টাওয়ারের পাশাপাশি পাঁচতলা একটি পৃথক কমিউনিটি ভবন ও শিশুদের খেলার জায়গা রাখা হয়েছে। প্রতিটি টাওয়ারে রয়েছে সবুজ ছাদবাগান, পরিবার নিয়ে আড্ডা দেওয়ার ব্যবস্থা ও পৃথক বারবিকিউকর্ণার। প্রকল্পটিতে আবাসনের পাশাপাশি কমিউনিটি সুবিধা, নিরাপত্তা, ফিটনেস ও বিনোদনের জায়গা, শিশুদের জন্য ফানজোন। কমিউনিটি বিল্ডিংয়ে রয়েছে ওয়েটিং লাউঞ্জ, মিটিং রুম, হলরুম, জিম, ক্যাফে ও ইনফিনিটি সুমিংপুল। কমিউনিটি বিল্ডিংয়ের নির্ধারিত স্থানে সবুজ ও উন্মুক্ত পরিসর রাখা হয়েছে। প্রকল্পটির জন্য লিড গোল্ড প্রাক্–সনদ অর্জন করেছে কমপ্রিহেনসিভ। প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার, সবুজায়ন এবং পানি ও শক্তির দক্ষ ব্যবহারের বিষয়ও পরিকল্পনায় রাখা হয়েছে।
মতামত