ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

লিসবন মেট্রো ২৪ ঘণ্টার জন্য সব স্টেশন বন্ধ ঘোষণা করেছে

পর্তুগালের রাজধানী লিসবনে চলছে ২৪ ঘণ্টার মেট্রো ধর্মঘট। শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণ না হওয়া, কর্মীসংকট এবং পূর্ববর্তী চুক্তি বাস্তবায়ন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। এর ফলে রাজধানীজুড়ে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও পর্যটকদের যাতায়াতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ৫টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা রয়েছে। ফলে প্রতিদিন মেট্রোর ওপর নির্ভরশীল হাজারো যাত্রীকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে।

শ্রমিক ইউনিয়নগুলোর অভিযোগ, মেট্রোর বিভিন্ন বিভাগে পর্যাপ্ত কর্মী নেই। নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে বিলম্ব, অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্ব বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। পাশাপাশি, কর্তৃপক্ষের সঙ্গে পূর্বে হওয়া সমঝোতার বিভিন্ন প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলেও দাবি ইউনিয়নগুলোর।

ইউনিয়নগুলোর মতে, কর্মীদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ এবং সুস্পষ্ট সময়সীমা নিশ্চিত করা জরুরি। এসব দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত ধর্মঘটের পথে হাঁটতে হয়েছে বলে তাদের বক্তব্য।

মেট্রো বন্ধ থাকায় বিপাকে পরেছে সাধারণ মানুষ কর্মস্থলে যাতায়াত, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি, বিমানবন্দরে যাওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ বাড়তে পারে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে বাস ও অন্যান্য পরিবহনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের আগেভাগে যাত্রা পরিকল্পনা করা, বিকল্প পরিবহনের সময়সূচি যাচাই করা এবং প্রয়োজনের তুলনায় বেশি সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেট্রো ডি লিসোবা, আরটিপি ও অবসারবেডর -এর ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে মেট্রো পরিষেবা পুনরায় চালুর কথা রয়েছে। তবে যাত্রার আগে মেট্রো কর্তৃপক্ষের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি। শ্রমিকদের দাবি ও কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে সমাধান না আসা পর্যন্ত লিসবনের গণপরিবহন পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ অব্যাহত থাকতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

লিসবন মেট্রো ২৪ ঘণ্টার জন্য সব স্টেশন বন্ধ ঘোষণা করেছে

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত