ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

ফ্যাসিস্ট হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। হাসিনা দেশে আসবেন বলে তিনি নিজে আস্ফালন করেন না; প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে আস্ফালন করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়ে আসতে হবে। 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। শেখ হাসিনা যদি লন্ডন বা অন্য কোনো দেশে অবস্থান করতেন, তাহলে দিল্লির পক্ষে তাঁকে নিয়ে রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আওয়াজ তোলা হচ্ছে। বাংলাদেশের মানুষ চান, খুনি হাসিনা দেশে ফিরে আসুক। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হলেও কেরানীগঞ্জের মহিলা কারাগার এখনো চালু হয়নি। ডিসেম্বরে হাসিনা দেশে এলে তাঁকে বন্দী রেখে কেরানীগঞ্জের মহিলা কারাগার উদ্বোধন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এনআরএইচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। হাসিনা দেশে আসবেন বলে তিনি নিজে আস্ফালন করেন না; প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে আস্ফালন করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়ে আসতে হবে। 

গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। শেখ হাসিনা যদি লন্ডন বা অন্য কোনো দেশে অবস্থান করতেন, তাহলে দিল্লির পক্ষে তাঁকে নিয়ে রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আওয়াজ তোলা হচ্ছে। বাংলাদেশের মানুষ চান, খুনি হাসিনা দেশে ফিরে আসুক। 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার চালু হলেও কেরানীগঞ্জের মহিলা কারাগার এখনো চালু হয়নি। ডিসেম্বরে হাসিনা দেশে এলে তাঁকে বন্দী রেখে কেরানীগঞ্জের মহিলা কারাগার উদ্বোধন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এনআরএইচ

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত