ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Advance News

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জামায়াতের নায়েবে আমিরের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১২ অক্টোবর) হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ডা. তাহের বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসকে কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করেও দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড প্রবাসী ও বিদেশ সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও জানান তিনি।

ডা. তাহের বলেন, শান্তিপ্রিয় প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসকে কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।

ডা. তাহের আরও বলেন, বিশ্বজুড়ে সম্মানিত নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত ও খাটো করা হয়েছে। বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ করা থেকে বিরত থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জামায়াতের নায়েবে আমিরের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত