এসিআইর জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল বাজারে নিয়ে এসেছে টুইংকেল নিউ বর্র্ন বেবি বেল্ট ডায়াপার। নতুন এই পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার-সেলস মেজানুর রহমান, জেনারেল ম্যানেজার-ম্যানুফ্যাকচারিং দীপঙ্কর বিশ্বাসসহ অন্য অতিথিরা। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’। এ ছাড়াও ডায়াপারটিতে রয়েছে প্রায় ৫ হাজার মাইক্রো চ্যানেল, যা দ্রুত শোষণে সহায়তা করে।