ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Advance News

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ
বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির  দায়িত্বশীল নেতাদের তথ্যে জানা যায় সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।   জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক ডেকেছেন।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।  তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির  দায়িত্বশীল নেতাদের তথ্যে জানা যায় সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।   জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক ডেকেছেন।

সাধারণত জাতীয় সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।  তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Advance News

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত