জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা দরকার সবই করেছে। এ কারণে ১৬ বছরেও বাবু হত্যার বিচার হয়নি। উল্টো শেখ হাসিনা বাবুর খুনিদের বিনা ভোটে মেয়র-চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছে। আজ এই জনতার মহাসমাবেশে বলে গেলাম, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে বাবুর খুনিদের বিচার করা হবে ইনশাল্লাহ।’
বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে বনপাড়া বাজারে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ এমপি, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
মতামত