আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুলগুরু শুক্র, গ্রহমাতা চন্দ্র ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জোড়া লাগবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। গৃহবাড়ির গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র হাতে আসতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্ম্নীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ ফল দেবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে।
মতামত