ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Advance News

উপস্থাপনায় অডিয়েন্সের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়। এতে সারা দেশের নির্বাচিত তরুণেরা অংশ নিয়েছেন।

স্বাগত বক্তব্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী বলেন, ‘যাঁরা আজ এখানে এসেছেন সবাই সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি। শিক্ষার্থী–শিক্ষক থেকে শুরু করে কর্মজীবী মানুষও আছেন। বন্ধুসভার চেষ্টা থাকে সবাই যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তারই অংশ হিসেবে আপনাদের দক্ষ করে গড়ে তুলতে আজকের এই আয়োজন।’

উপস্থাপনের এই দক্ষতা শুধু সংবাদ পড়ার ক্ষেত্রেই নয়, জীবনের যেকোনো পর্যায়েই এটা কাজে লাগবে বলে জানান জাতীয় পর্ষদের সহসভাপতি নূর ই আলম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, নিজেকে উপস্থাপন করতে জানতে হবে। নিজের গল্প বলতে জানতে হবে।’

শুভেচ্ছা বক্তব্যে বন্ধুসভার এই উদ্যোগে পাশে থাকার জন্য অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।

কর্মশালার প্রথম সেশনে ‘স্মার্ট প্রেজেন্টেশন’ বিষয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার। তিনি বলেন, উপস্থাপনায় আমি আমার অডিয়েন্সকে যা বলছি, সেটা তাঁরা বিশ্বাস করছে কিনা—এটা গুরুত্বপূর্ণ। অডিয়েন্সদের মধ্যে সেই বিশ্বাস তৈরি করতে হবে। সংক্ষিপ্ত উপায়ে তথ্য উপস্থাপন করতে হবে। কী বলবেন, কতটুকু বলবেন সেই সেন্স থাকাও জরুরি।’

কর্মশালায় রয়েছে নির্দিষ্ট বিষয়ে একাধিক সেশন। এতে আলোচক হিসেবে আরও থাকছেন বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারজানা করিম এবং ফ্রিল্যান্স উপস্থাপক ও ভাষ্যকার ফয়সাল তিতুমির।

থাকছে বিশেষ প্যানেল আলোচনা। আলোচক হিসেবে থাকবেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, বাপকা বেটার প্রতিষ্ঠাতা শুভাশিস ভৌমিক, ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং সময় টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও টক শো হোস্ট জাফর সাদিক। এই পর্ব মডারেট করবেন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী।

সমাপনী পর্বে উপস্থিত থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পর্ষদের নিবাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের সামনে থাকছে সরাসরি শেখার ও নিজেদের দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Advance News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

উপস্থাপনায় অডিয়েন্সের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান

কপিরাইট © ২০২৬ Advance News । সর্বস্বত্ব সংরক্ষিত